দুই কোটি ৪২ লক্ষ টাকা ব্যায়ে, ধাপেরহাটে সদরপাড়া – আমবাগান রাস্তা পাঁকা করণ কাজের শুভ উদ্বোধন।।
১৬ আগষ্ট সকাল ১১ টায়, সাদুল্লাপুর উপজেলার ৬নং ধাপেরহাট ইউনিয়নের সদর পাড়া টু আমবাগান পাকা রাস্তার সংযোগ স্থল পর্ষন্ত ২১শ মিটার রাস্তা পাঁকা করণ কাজের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন করবেন ধাপেরহাট ইউনিয়ন পরিষদের দুই বারের সফল চেয়ারম্যান সাদুল্লাপুর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম শিপন। এ সময় উপস্থিত ছিলেন, ধাপেরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান মিলন মন্ডল, সাধারণ সম্পাদক রুহুল আমিন সরকার, সাংগঠনিক সম্পাদক মাসুদ মিয়া,নুর মোহাম্মদ মিলন বিএসসি, জামায়াতে ইসলামী ধাপেরহাট শাখার সাধরণ সম্পাদক সুজন মিয়া,যুব জামায়াতের সভাপতি মুশফিকুর রহমান সাগর,জামায়াত নেতা আব্দুল্লাহ আল মামুন, স্থানীয় যুবদল নেতা হারুন অর রশিদ, স্বেচ্ছাসেবক দল নেতস,হারুন অর রশিদ, কৃষকদলনেতা শফিয়াজ্জামান,বুলু মিয়া,মিঠু মিয়া,ছাত্রদল নেতা রতন,দুলু সহ বিএনপি ও জামায়াতের অন্যান্ন নেতাকর্মী বৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।