গাইবান্ধার সাদুল্লাপুরে বিশেষ ক্ষ*মতা আইনে দায়ের করা মামলায় উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি মো. জহুরুল ইসলামসহ দুইজনকে গ্রে*প্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রে*প্তার করা হয়।
গ্রে*প্তার অপর ব্যক্তি উপজেলার জামালপুর ইউনিয়ন যুবলীগ নেতা লিটন মিয়া।
বৃহস্পতিবার রাতে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম হাবিব বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১১ নভেম্বর বুধবার সাদুল্লাপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মাম*লায় অজ্ঞাত আ*সামি হিসেবে তাদের গ্রে*প্তার করা হয়েছে। গ্রে*প্তারের পর বৃহস্পতিবার বিকালেই আদালতের মাধ্যমে তাদের গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, একই মা*মলায় এর আগে উপজেলার কামারপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য সুরঞ্জিত চন্দ্র ওরফে ভুটান, কিশামত শেরপুর গ্রামের মিজানুর রহমান, শ্রীকলা উত্তরপাড়ার জাহাঙ্গীর আলম এবং হিঙ্গারপাড়ার মো. লিটনকে গ্রে*প্তার করা হয়েছে। তবে পোষ্ট পদবী উল্লেখ করা হয়নি।
এর আগে বুধবার সাদুল্লাপুর থানার ওসি এ কে এম হাবিবুল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩) ধারায় মামলাটি দায়ের করেন। মামলায় ৩৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫০ থেকে ১৬০ জনকে আসামি করা হয়। মামলাটির নম্বর ১৫।
মা*মলার এজাহারে উল্লেখ করা হয়, মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে আসামিরা বেআইনিভাবে দলবদ্ধ হয়ে লা*ঠিসোঁটা, লো*হার রড, কু*ড়াল, শা*বল, বড় ধা*রালো ছু*রি, বেকি, ক*কটেল ও পেট্রোলসহ বিভিন্ন অ*স্ত্রে সজ্জিত হয়ে সাদুল্লাপুর-নলডাঙ্গা সড়কের দামোদরপুর ইউনিয়নের জামুডাঙ্গা এলাকার জোড়া ব্রিজের পুরোনো সেতুর ওপর মিছিল করে। এ সময় সেখানে ককটেল ও পেট্রো*লবোমা বিস্ফোরণ এবং সড়কে পেট্রোল ঢেলে আ*গুন দেওয়ার অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, এ সময় রাষ্ট্রবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে জনমনে আ*তঙ্ক সৃষ্টি এবং সেতুর ওপর দিয়ে জনসাধারণের চলাচলে বাঁধা দেওয়া হয়।
এদিকে ধাপেরহাট ইউনিয়নের হিংগারপাড়া পাড়া গ্রামের ফয়জার রহমানের ছেলে মাইক্রো ড্রাইভার লিটন তার ফোন হারিয়ে ফেলেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দেয়।হারানো সেই মোবাইলে থেকে বিভ্রান্ত কর তথ্য প্রচার করা হয়।এজন্য থাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মা*মলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। মা&মলায় জড়িত অন্য আসামিদের গ্রে*প্তারের চেষ্টা চলছে।
