গাইবান্ধার, সাদুল্যাপুর উপজেলার, ধাপেরহাট হিংগারপাড়া খা পাড়ার কবিরের ছেলে কলেজ পড়ুয়া সাব্বির হোসেন সীমান্ত বেশ কিছুদিন আগে প্রেম ভালবাসায় লিপ্ত হইয়া পাশের গ্রাম ইসলামপুরের নুর ইসলামের কন্যা কলেজ ছাত্রী নুপুর আকতার কে, পরিবারের অসম্মতিক্রমে কোটের মাধ্যমে বিয়ে করেন, স্বামী স্ত্রী হিসাবে তারা বিভিন্ন স্হানে রাত্রিযাপন করেছে। গত ২৩ এপ্রিল ২৬ তারা নোটারী পাবলিকে এফিডেবিট করে ৬ লাখ টাকা দেনমোহরানা ধার্য করে কাজীর কাছে বিয়ে করে নিয়েছেন। বিয়ের ৪ মাস পর সীমান্ত নুপুর কে বলে আমি তোকে বিয়ে করতাম না তুই জোর পুর্বক এ কাজ করেছিস আমি তোকে বাড়ীতে তুলতে পারবোনা। অনেক বুঝেও প্রেমিক স্বামীকে রাজী করতে পারেনি নুপুর, একপর্যায়ে নুপুরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। এরই প্রেক্ষিতে ১১ আগষ্ট মোংগলবার সকালে স্ত্রীর দাবী নিয়ে নুপুর হাজির হয় স্বামী সাব্বির ওরফে সীমান্তর বাড়ীতে, বাড়ীর লোকজন নুপুরকে স্ত্রী হিসাবে স্বী্কৃতি না দিয়ে তাকে মারপিট করে বের করে দেয় বলে অভিযোগ নুপুরের। স্বামীর বাড়ীর মেইন গেট তালাবন্ধ থাকায় গেটের বাহির অনশনে বসেছে নুপুর। তার একটাই দাবী সে স্বামীর স্বীকৃতি নিয়েই ছারবে। অপর দিকে নুপুরের হবু শ্বশুর বাড়ীর লোকজন জানান, জোর পুর্বক এ বিয়ে আমরা মানতে নারাজ। এ রিপোট লেখা পর্যন্ত বিকাল ত টার সময় নুপুর কে তার স্বামীর বাড়ীর গেটে অনশনে বসে থাকতে দেখা গেছে।
স্ত্রীর অধিকার প্রতিষ্ঠিত করতে স্বামীর বাড়ীতে অনশনে বসেছে নুপুর।