প্রেমের টানে চীনা যুবক ছুটে এলেন পীরগঞ্জের প্রত্যন্ত গ্রামে প্রেমের টানে চীনা যুবক ছুটে এলেন পীরগঞ্জের প্রত্যন্ত গ্রামে

প্রেমের টানে চীনা যুবক ছুটে এলেন পীরগঞ্জের প্রত্যন্ত গ্রামে

গাইবান্ধা

প্রেমের টানে চীনা যুবক ছুটে এলেন পীরগঞ্জের প্রত্যন্ত গ্রামে
প্রেমের টানে চীন থেকে রংপুরের পীরগঞ্জের প্রত্যন্ত গ্রামে ছুটে এসেছেন চীনা যুবক। পরে মেয়ের পরিবারের সম্মতিতে কিশোরীর সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়েছে বলে দাবি করেছে ওই মেয়ের পরিবার।
উপজেলার শানেরহাট ইউনিয়নের প্রথমডাঙ্গা গ্রামে কিশোরী আবিদা সুলতানার (অনামিকা) মামা রাসিদুল মিয়ার বাড়িতে ইসলামি শরিয়াহ অনুযায়ী তাদের বিয়ে পড়ানো হয় বলে পরিবার সূত্রে জানা গেছে।
কিশোরী আবিদা সুলতানার (অনামিকা) পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, কিশোরী আবিদা সুলতানা (অনামিকা) মিঠিপুর ইউনিয়নের একটি উচ্চ বিদ্যালয়ের পড়ালেখা করতেন। চলতি বছর সে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়েছে বলে জানান আবিদা সুলতানার (অনামিকা) বাবা মো: সোলাইমান মিয়া ও মা মোছা: লাকি বেগম ।
আবিদা সুলতানা (অনামিকা) জানান, টকিং অ্যাপের মাধ্যমে ওই চীনা যুবকের সাথে তার পরিচয় হয়। এর পর এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর চীনা যুবককে বাংলাদেশে আমন্ত্রণ জানালে সে বাংলাদেশে চলে আসেন।
তারপর বাংলাদেশে এসে চীনা যুবকের পূর্বের নাম ঝাওহুইয়ান পরিবর্তন করে আয়ান ইসলাম নাম ধারণ করে। জানা গেছে ওই চীনা যুবকের বাড়ি চীনের সিচুয়ান প্রদেশের পিংচাং কাউন্টি এলাকায়। তিনি গত (২৫ আগস্ট) বাংলাদেশে আসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *