শাক-কচু বিক্রি করেই সংসার চলে সাদুল্লাপুরের মুক্তা বেগমের
প্রতিদিন গ্রামের বিভিন্ন স্থানে প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা চকু শাক তুলে এভাবেই ধাপেরহাট,পলাশবাড়ী,পীরগঞ্জ, চতরা সহ সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন হাট বাজারে

শাক-কচু বিক্রিতেই চলছে মুক্তার বেগমের জীবন। স্বামী পরিত্যাক্তা এক সন্তানের জননী মুক্তা বেগম সাদুল্লাপুর উপজেলার ৬নং ধাপেরহাট ইউনিয়নের বয়ালিদহ গ্রামের বাসিন্দা। পিতা-মাতা অনেক আগেই মৃত্যু বরন করেছে, নিজরে কোন বাড়ী নাই থাকে অন্যের বাড়ীতে। বাড়ী থেকে সকালে বের হয়ে আশপাশের গ্রাম থেকে কচু, যে শাক পাই, তা কুড়িয়ে আনি। কোনো ধরনের সার না থাকায় অনেকেই এসব পছন্দ করেন। শাক বিক্রি থেকে প্রতিদিন প্রায় ২০০/300 টাকা আয় হয় তাঁর। এ টাকা দিয়ে নিজের খরচ মেটাই।