গোবিন্দগঞ্জ উপজেলার সন্তান সাংবাদিক কাজী জেসিন বিটিভি’র মহাপরিচালক পদে নিয়োগপ্রাপ্ত 

বিনোদন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কৃতিসন্তান প্রখ্যাত সাংবাদিক কাজী জেসিন, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)’র মহাপরিচালক(ডিজি) পদে নিয়োগ পেয়েছেন।

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি)’র মহাপরিচালক পদে কাজী জেসিনকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
আজ ৬ আগষ্ট বৃহস্পতিবার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উল্লেখ্য, কাজী জেসিনের পৈত্রিক বাড়ি গোবিন্দগঞ্জ পৌর শহরের ৪নং ওয়ার্ড পুরাতন বন্দরে।
কাজী জেসিন কাজী পেয়ারার জনক ও গোবিন্দগঞ্জের আরেক কৃতিসন্তান দেশবরেণ্য কৃষিবিজ্ঞানী কাজী এম. বদরুদ্দোজার ভাতিজি।

মিডিয়া জগতের পরিচিত মুখ, উপস্থাপিকা কাজী জেসিন দায়িত্ব পালন করেছেন গাজী টিভি, বিবিসি বাংলা, একুশে টেলিভিশন সহ অসংখ্যক সংবাদ মাধ্যমে।
রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বিদেশে অবস্থান করতে এক রকম বাধ্য হয়েছিলেন তিনি। তিনি বিএনপি ঘরোনার একজন নামকরা সাংবাদিক হিসেবে পরিচিত।

কাজী জেসিনকে গোবিন্দগঞ্জ সাংবাদিক এ্যাসোসিয়েশন ও আনন্দ টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *